কৃষকদের মাঝে কুলাউড়ায় বীজ-সার ও কৃষি যন্ত্র বিতরণ

April 13, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সমন্বিত ব্যবস্থাপনার (ভর্তুকি) আওতায় কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই) এবং ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৩ এপিল বুধবার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি যন্ত্রসহ চাবি ও বীজ-সার হস্তান্তর করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন এর পরিচালনায় কৃষি যন্ত্র ও বীজ-সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কৃষি কমিটির সদস্য হোসেন মনসুর উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক মিফতা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, কৃষি সমৃদ্ধির জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের স্বল্প সময়ে, স্বল্প খরছে অধিক উৎপাদনে উৎসাহিত করার লক্ষে কৃষি যন্ত্রসহ বীজ-সার বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলায় ৮টি কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কর্তন, মাড়াই, ঝাড়াই) বরাদ্ধ পাওয়া গেছে।
উক্ত কৃষি যন্ত্রের মাধ্যমে কৃষক ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে স্বল্প সময় ব্যয় হবে। এছাড়া জ্বালানি খরছ ও শ্রমিক ঘাটতি পূরণে সাশ্রয়ী হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com