কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার

April 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১৫ এপ্রিল কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় এএসআই বিপ্রেশ রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর ২৩৩/১৯ (কুলাউড়া) এর পলাতক আসামী সায়েদ মিয়া, পিতা-উস্তার মিয়া, থানা কুলাউড়াকে গ্রেফতার করেন।
অপর অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস কুলাউড়া থানার কালিটি চা বাগান এলাকা থেকে নন জিআর ২৯/২২ এর পলাতক আসামী চেন্না কৈরী (৫৫), পিতা-মৃত তরুনী কৈরী, সাং-কালুটি চা বাগান, থানা-কুলাউড়াকে গ্রেফতার করেন।
অন্য একটি অভিযানে এএসআই নাজমুল হাসান, এএসআই বিল্লাল হোসেন ও এএসআই নৃপেশ চন্দ্র দাস কুলাউড়া থানার হাজীপুর ও শরীফপুর এলাকা থেকে জিআর ৪৬/১৫ (শ্রীমঙ্গল) এর পলাতক আসামী তোয়াহিদ মিয়া, পিতা-মৃত মছদ্দর আলী, সাং-মনোহরপুর, থানা-কুলাউড়া ও সিআর ১০৪/২২ (কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী রিয়াজুল ইসলাম রিয়াজ, পিতা-মোঃ শাহিন আলী, সাং-সঞ্জরপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, সিআর ৪২/১৮(কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী সাদত আলী, পিতা-মৃত মহব্বত আলী, সাং-ভূইগাঁও, থানা-কুলাউড়া সর্ব জেলা মৌলভীবাজারদের গ্রেফতার করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানার বিশেষ অভিযান গ্রেফতারকৃত ৫ জন আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com