৩৩৩ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন কুলাউড়ার ১২৮ দরিদ্র পরিবার

April 17, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ অসহায়, হতদরিদ্র, দিনমজুর এবং হাওর পারের কৃষকসহ বিভিন্ন কর্মহীন বেকাররা জাতীয় সেবা ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চেয়েছিলেন। তাদের নাম-ঠিকানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হলে তিনি যাচাই-বাছাই শেষে ৪০০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদানের একটি তালিকা করেন।
১৭ এপ্রিল রোববার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রথম দিনে তালিকাভুক্ত ৪০০ অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে থেকে ১২৮ পরিবারকে ১০ কেজি চাল, আলু ২ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, মসুরি ডাল ১ কেজি, দুধ ২০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট, খেঁজুর ২০০ গ্রামসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, জাতীয় সেবা ৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাওয়া তালিকাভুক্ত ৪০০ জনের মধ্যে যাচাই-বাছাই করে প্রথম দিনে ১২৮ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অপেক্ষামানদের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com