কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার

April 17, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রোববার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার মোঃ সফিকুল ইসলাম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও আজিজুল ইসলাম প্রমুখ।
এসময় মাধ্যমিক শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিক্ষক মোজাহিদুল ইসলাম সেলিম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com