কুলাউড়ার এসিল্যান্ডের মুঠোফোন নাম্বার ক্লোন

April 27, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা এর ব্যবহৃত সরকারি ০১৭৩০৩৩১০৮১ মুঠোফোন নাম্বারটি ক্লোন করেছে প্রতারক চক্র।

মঙ্গলবার রাত ১০টার দিকে এসিল্যান্ড তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে তিনি এ বিষয়ে সতর্ক ও সাবধানতায় থাকার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন। একইসাথে কেউ কোনো ধরনের লেনদেন না করারও আহবান জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা জানান, এ বিষয়ে থানায় জিডি করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com