যুক্তরাজ্য ইসলামী ফ্রন্ট সচিবের মায়ের মাগফিরাত কামনা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কাউকাপন এলাকার মোঃ মির্জা আব্দুস শহিদ মায়া বেগ এর স্ত্রী ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সদস্য সচিব মির্জা মোঃ ইমরান বেগ এর মায়ের রুহের মাগফেরাত কামনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ এপ্রিল ২৬ রামাদ্বান বৃহস্পতিবার মির্জা সামিম বেগ এর সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রসেনার সভাপতি মাওলানা রাসেল মোস্তফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী, মাওলানা বদরুল ইসলাম খান,মাওলানা আরজাদ আলী, আরিফুল ইসলাম, মেম্বার মোঃ আব্দুল মুকিদ হাসিম রেজা, মির্জা আবুস সহিদ ও মির্জা ইমন বেগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার সকল শ্রেণীর মানুষ একসাথে ইফতার করেন। এসময় লন্ডন থেকে ভিডিও বার্তায় বক্তব্যে মির্জা মোঃ ইমরান বেগ তার মায়ের জন্য দেশ ও প্রাবাসের সবার কাছে দোয়া চান। মাওলানা আব্দুল লতিফ বেলালীর মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।



মন্তব্য করুন