কুলাউড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

April 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নানা অনিয়ম, দুর্নীতি ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার স্থানীয় ব্রাহ্মণবাজার বিদ্যুৎ গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় কুলাউড়া বিআরডিবির সাবেক চেয়ারম্যান খয়রুল আলম সুন্দরের সভাপতিত্বে ও ব্যবসায়ী ও সমাজকর্মী মিনহাজ উদ্দিন আহমদ কমরুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। বক্তব্য রাখেন ব্যবসায়ী সারোয়ার আলম বেলাল, দেবব্রত দাস বাবলু, সাইফুর রহমান শাহীন,ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান মিয়া,সাবেক মেম্বার আব্দুল মতিন, যুবলীগ সভাপতি ফয়জুল ইসলাম ছুটই, সম্পাদক মিজাজুর রহমান পারভেজ, তালামিয নেতা আবুল হোসেন,ইন্দ্রজিৎ ভট্টাচার্য, অমিত ভট্টাচার্য প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, ইউপি সদস্য সামছুল হক সুন্দর, ব্যবসায়ী আব্দুল মুহিত খান, আপ্তাব মিয়া, মইন উদ্দিন, শিপন বিশ্বাস, প্রবাসী দেলোয়ার হোসেন, আব্দুল আহাদ টুটুল প্রমুখ।

বক্তারা অবিলম্বে ব্রাহ্মনবাজারে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ এবং অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানান। তারা বলেন ১৫ দিনের মধ্যে কুলাউড়া দূর্ণীতিবাজ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী ওসমান গণী, সহকারী প্রকৌশলী মফিজ আলী ও ক্যাশিয়ার আনছার আলী কে অপসারণ করতে হবে। এছাড়া ৩ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা ঘনঘন বিভ্রাট সমাধান করতে হবে। অন্যতায় নানা কঠোর কর্মসূচী নিয়ে তারা ন্যায্য দাবি আদায়ে মাঠে নামবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com