কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নৈশ প্রহরীদের মধ্যে ঈদ উপহার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাজারের রাএীকালিন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশপ্রহরীদের মধ্যে বেতন, ঈদ বোনাস ও ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সমিতির কার্য্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল,সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু,সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল ওয়াহিদ।
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল ও মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতির সংকটকালিন সময়ে আর্থিক সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী মহোদয় কে কার্যকরী কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।



মন্তব্য করুন