কুলাউড়ায় লতিফ খান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

May 28, 2022,
স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৭ মে শুক্রবার বিকেলে সামাজিক সংগঠন নিউস্টার ক্লাব গৌরীশংকরের আয়োজনে ১নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক।
ক্লাবের সভাপতি শুকুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীরশংকর শাহী জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল হক, মীরশংকর ক্রীড়া চক্রের সভাপতি জায়েদুর রহমান, ক্লাবের উপদেষ্টা আবুল কাশেম, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য নেহারুন বেগম, মীরশংকর হাফিজিয়া মাদ্রাসার সম্পাদক জাকির হোসেন, ফ্রেন্ড সোসাইটি ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, বন্যা, খরা, আনন্দ-বেদনা সকল পরিস্থিতিতে লতিফ খান ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকতে চায়।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com