কুলাউড়ায় জনপ্রতিনিধিদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আইনশৃংখলা উন্নতিকল্পে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক।
বুধবার ১৩ জুলাই দুপুরে কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ তাদের ইউনিয়নে মাদক, ইয়াবা, জুয়া, গরু চুরি, ছিনতাইসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় ওসি আব্দুছ ছালেক চেয়ারম্যানদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তা সমাধানের আশ^াস দেন।
কুলাউড়া থানার এসআই বিদ্যু পুরকায়স্থের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখ্শ, শরীফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
মতবিনিময় সভায় নবাগত ওসি আব্দুছ ছালেক থানা এলাকার শান্তি রক্ষায় সকল সকল জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করে বলেন, কুলাউড়া উপজেলার মানুষ শান্তি প্রিয় মানুষ। থানা এলাকার প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কাজ করে যাবে। তিনি কুলাউড়াকে মাদক, জুয়া, ইয়াবা, কিশোর গ্যাং নির্মূলসহ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেন। এছাড়া এসব অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।



মন্তব্য করুন