কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার বরছড়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিনপর হাকাকুকি হাওর থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়।
বুধবার ১৩ জুলাই সন্ধ্যায় বরমচাল ইউনিয়নের বরছড়ায় বাবুল মিয়া ও আজিজুর রহমান নামের দুই ব্যক্তি নিখোঁজ হন। পরে আজিজুর রহমানকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনার পর বাবুল মিয়া নিখোঁজ ছিলেন। আজ ১৪ জুলাই বাবুল মিয়ার লাশ হাকাকুকি হাওরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। বাবুল ও আজিজুর ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
তিনি জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকাযোগে বরমচালের হাকাকুকি হাওরের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়তুফান শুরু হলে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হয়। পরদিন বাবুলের মৃতদেহ উদ্ধার করা হয়।



মন্তব্য করুন