ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণে বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদান

July 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা বিএনপির ধারাবাহিক কার্যক্রম ফ্রী মেডিকেল ও ঔষধ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল টীমের উদ্যােগে ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ আলীম মাদ্রাসা চত্বরে বন্যাতদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়৷
২২ জুলাই শুক্রবার কর্মসূচীর প্রারম্ভের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা।
বিএনপি নেতা ফেরদৌস রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল টিম প্রধান ডাঃ কেরামত আলী, সদস্য সচিব কামাল হোসেন, বাতির মিয়া,মখলিছ আহমদ,শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দেলু প্রমুখ। মাগরিব থেকে বাদ এশা পযন্ত শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com