কমলগঞ্জে বিট পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 24, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রোববার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং বিট রহিমপুর ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল। এ সময় উপস্থিত ছিলেন বিট অফিসার এস আই মহাদেব বাছাড়, সহকারী বিট অফিসার এএস আই পরিমল চন্দ্র শীল, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: মাহমুদ আলী, সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ। এছাড়াও রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com