খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্টের ত্রাণ সামগ্রী বিতরণ

July 27, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্ট মিশন এর পক্ষ থেকে ২৭ জুলাই বুধবার বিকেলে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে শতাধিক বন্যার্থদের মধ্যে দূর্যোগকালিন জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্ট এর এক্স-রে ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, এডমিন অফিসার সুশান্ত মন্ডল, নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, অনুষ্ঠানের সমন্বয়কারী সৈয়দ জামাল প্রমুখ। খাদ্য তালিকার মধ্যে ছিলো ১০ কেজি চাল, বিস্কুট, খাবার স্যালাইন, ডাল, ২ লিটার সয়াবিন তেল, সাবান, সার্ফ এক্সেল ও স্যানিটারী ন্যাপকিন। কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্ট মিশন কর্তৃপক্ষকে কাদিপুরে খাদ্য সামগ্রী বিতরণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com