কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়

July 31, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৬টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার ৩০ জুলাই রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোমাইয়া আক্তারের নেতৃত্বে শমওেশরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজার ও আশেপাশের এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শমশেরনগর বাজার ও হালিমা বাজারের ৬টি দোকান রাত আটটার পর খোলা রাখার অভিযোগে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোমাইয়া আক্তার বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com