কুলাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাত কামাল মিয়া গ্রেফতার

August 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এএসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউনিয়নের বাঘজুর সাকিন হইতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
সোমবার ১ আগস্ট গ্রেফতারকৃত ডাকাত কামাল মিয়া কুলাউড়া থানার বাঘজুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক বলেন গ্রেফতারকৃত ডাকাত কামাল মিয়াকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com