কমলগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের বাস আবার চালু করা হয়েছে

August 2, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পত্রিকায় সংবাদ প্রকাশের পর কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাস আবার চালু করা হয়েছে।
মঙ্গলবার ২ আগস্ট সকাল থেকে বাসটি চালু করা হয়েছে। বাস চালু হওয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কলেজে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাসটি বন্ধ হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাসটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাসটি চালু করার সময় চালক, হেলপার ও জ্বালানি তেলের জন্য দুই বছরের বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর করোনার কারণে বাসটি বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারো পুণরায় বাস সার্ভিস চালু করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বাসটি চালু হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com