কুলাউড়া পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

August 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালানো হয়।
রবিবার ২১ আগস্ট কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকা থেকে সিআর সাজা ১৬৫/১৯(কুলা) এর দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়।
মোঃ আনোয়ার হোসেন পিতা-মৃত তৈমুছ আলী, সাং-হাশিমপুর, থানা-কুলাউড়া এবং আরেকটি অভিযানে এএসআই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ০১নং বরমচাল ইউনিয়নের বরমচাল বাজার হইতে দায়রা-৯৪১/১৬ এবং সিআর-১৫৫/১৫ ইং এর ০৬(ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আমিনুল ইসলাম মিন্টু, পিতা-ফিরোজ মিয়া পাখি, সাং-মাধবপুর, থানা-কুলাউড়া।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক জানান গ্রেফতারকৃত দুই সাজাপ্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com