ঝড়ে গাছ ভেঙে সড়কে, ২ঘন্টা যান চলাচল বন্ধ

August 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের হীড বাংলাদেশ নামক স্থানে সড়কের ওপর গাছ ভেঙে পড়ার ফলে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের উভয়পার্শ্বে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। প্রায় আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালকা ঝড়ো বাতাসের তান্ডবে লাউয়াছড়ার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা মিলে রাস্তা থেকে গাছ কেটে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিন দেখা যায়, সন্ধ্যায় হঠাৎ ভারী বর্ষণে সাথে হালকা ঝড়ো বাতাস প্রবাহিত হয়। জড়ো বাতাসের উপজেলার লাউয়াছড়া উদ্যানের হীড বাংলাদেশ নামক স্থানের রাস্তার পাশে একটি বড় গাছ শিকড় উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দুই পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফারুক ইসলাম বলেন, ঝড়ে মাটি নরম হয়ে যাওয়ায় বড় একটি গাছের শিকড় উপড়ে গেছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করি। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৯টার দিকে রাস্তায় যান চলাচলের উপযোগী হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com