মামুনুল হক সহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণস্বাক্ষর

স্টাফ রিপোর্টার॥ ৩০ আগষ্ট মঙ্গলবার বাদ আছর গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির দাবীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে
বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শাখা সভাপতি মাওলানা মাসুকুর রহমান এর সভাপতিত্বে উপজেলার মুন্সীবাজারে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ হয়।
গণস্বাক্ষর কর্মসূচীতে উপস্থিত ছিলেন, খেলাফত নেতা মাওলানা আব্দুল মতিন, মাওঃ জয়নাল আবেদীন, সাবেক ছাত্র নেতা, মাওঃ শামসুল ইসলাম, হাঃ মাওঃ লুৎফর রহমান, মাওঃ জাবির আল মাহমুদ সহ বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্ব শীল বৃন্দ। এসময় সাধারণ জনগণ উৎসাহের সাথে স্বাক্ষর প্রদান করেন এবং মজলুম জননেতা আল্লামা মামুনুল হক সহ সকল আলেমদের মুক্তির জন্য দোয়া করেন।



মন্তব্য করুন