কমলগঞ্জে আদমপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

September 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেল, পরিবহণ ভাড়া বৃদ্ধি দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে শুক্রবার ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে মিছিল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আদমপুর বাজারের দক্ষিণ চৌমুহনী থেকে শুর” হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মছদ্দর মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল খায়ের আশ্রু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল আহাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদির, বিএনপি নেতা এনামুল হক শামীম, শফিকুর রহমান চৌধুরী,মেশতাক হোসেন শাহীন, মুজিবুর রহমান মুকুল, মোতাহের আলী, যুবদল নেতা তাজ আহমেদ তাজু, মেহেদী হাসান জুয়েল, কাশেম আহমদ, তুহিন আহমেদ, ছাত্রদল নেতা মাসুম আহমেদ সিয়ামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com