কমলগঞ্জে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

September 10, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পিক আপের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের সময় কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের ভটেরমিল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সবজি ব্যবসায়ী সুধন মালাকার (৬২) মুন্সীবাজার থেকে সিএনজি করে নিজ বাড়ী ফিরছিলেন। ভটেরমিল এলাকায় তিনি সিএনজি থেকে নেমে রাস্তা পার হবার সময় পিছন দিক থেকে প্রাণ কোম্পানীর (ঢাকা মেট্রো-ন ১৬-৩৫৩৬) একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুর”ত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করনে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেছে।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com