কূলাউড়ায় মুরইছড়া পুঞ্জির ১৫০টি পানগাছ কর্তন করলো দুষ্কৃতীকারীরা

September 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া খাসিয়া পুঞ্জিতে বেশ কয়েকটি পানের জুম থেকে প্রায় দেড় শতাধিক পানের গাছ কেটে ফেলায উদ্বিগ্ন ও আতংকে স্থানীয় আদিবাসী খাসি সম্প্রদায়ের মানুষেরা।
মুরইছড়া পুঞ্জি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে এ পানগাছ গুলো কাটা হয় এবং ১১ সেপ্টেম্বর রোববার বিকালে পান জুমের ডিউটিরত অবস্থায় পুঞ্জির কয়েকজন যুবক পানগাছ কাটার বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে মুরইছড়া পুঞ্জির মান্রী ফ্লোরা বাবলি তালাং কে অবহিত করে তারা। মিথিলদা তালাং, মিন তালাং এবং নেরিশ তালাং-এর পানের জুম থেকে থেকে প্রায় ১৫০টি পানের গাছ দুষ্কৃতীরা কেটে ফেলে।
মিথিলদা তালাং বলেন, কে বা কারা এটা করেছে তা আমরা জানি না। আমরা নিরীহ মানুষ। আমি পান চাষ করে আমার জীবিকা সংসার চালাই। চার বছর পান জুমের পরিচর্যার পর একটু ভালো উৎপাদন হয়েছিল কিন্তু দুষ্কৃতিকারীরা আমার সব স্বপ্ন এক রাতেই শেষ করে দিলো। এখন আমার পথে বসার উপক্রম।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক বলেন, ঘটনাটি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com