কমলগঞ্জে বিভিন্ন মামলার ৮ আসামি আটক

September 18, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ৬ জন ও ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ মোট ৮জন আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার ১৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, অর্থ ও ঋণ মামলায় পৌর এলাকার শ্রীনাথপুর এলাকার আবুল কাশেম, রুবেল মিয়া, জোৎস্না বেগম, আদমপুর ইউনিয়নের জালালপুর এলাকার জমশেদ এলাহী। এক বছরের সাজা প্রাপ্ত আসামি রহমত আলী, মিন্টু পাল, ও ওয়ারেন্ট ভুক্ত কুদরত আলী ও রহমত আলী।
পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অর্থ ঋণ মামলার সাজা প্রাপ্ত ৪ জন আসামি ও ওয়ারেন্ট ভুক্ত ২জনসহ মোট ৮জন আসামিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন আসামি পলাতক ছিলেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হারুন অর রশীদ চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com