কমলগঞ্জে যুবদলের পরিচিতি সভা ও ইউনিয়ন কমিটি ঘোষনা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের পরিচিতি সভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলার উজিরপুর কাজ্বী বাড়ি প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুমুর রহমান মামুনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কয়েস আহমদ, আব্দুল আহাদ, ইজ্জাদুর রহমান, পলাশ চৌধুরী, গোলাম রাব্বী, আহনাছ তরফদার ইমন, সৈয়দ তারেক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান জুয়েল, মোশারফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, শমশেরনগর, পতনঊষার ও কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।



মন্তব্য করুন