কমলগঞ্জ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

September 22, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান,ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, পৌর মেয়র জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। উপজেলার ৯টি ইউনিয়নের ৮২ জন গ্রাম পুলিশের মাঝে এসব সাইকেল বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com