কুলাউড়া কাজী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় মাওলানা এম এ মনাফকে সংবর্ধনা

মাহফুজ শাকিল॥ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা এম এ মনাফ কুলাউড়া উপজেলার কাজী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় কুলাউড়া কাজী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুলাউড়া শহরের ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে কুলাউড়া কাজী সমিতির সিনিয়র সহ সভাপতি এটি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ.কে.এম বদরুল হক।
সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত কুলাউড়া কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা এম এ মনাফ।
কুলাউড়া কাজী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা সংবর্ধিত অতিথিকে ফুলের শুভেচছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন।
সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কুলাউড়া কাজী সমিতির সিনিয়র সহ সভাপতি এটিএম মোজাহিদুল ইসলাম এর দোয়া পরিচালনা করেন।



মন্তব্য করুন