কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব থানা পুলিশের মতবিনিময় ও পোষাক বিতরণ

September 29, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা ও ইউনিয়র পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় থানার কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা. পতনঊষার ইউনিয়র পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ মল্লিক সাগর, রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সিপ্রাংশু পাল, ইসলামপুর ইউনিয়র পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন নুনিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশ পুলিশের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপে বিতরণের জন্য তৈরীকৃত ১০০ সেট জ্যাকেট, লাঠি ও বাঁশি পূজা উদযাপন পরিষদ নেতাদের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com