ইউপি চেয়ারম্যান নোমানের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

September 29, 2022,

মাহফুজ শাকিল॥ কুলাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোছাদ্দিক আহমদ নোমানের উদ্যোগে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শহরের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। এসময় কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিলেটের মনপুরা ব্র্যান্ডের শিল্পী পুরবী তালুকদার, মুন্নী, পাপ্পু, রিপন। অনুষ্ঠানটি উপভোগ করেন প্রায় সহ¯্রাধিক মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com