কমলগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

October 6, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব. শুদ্ধ তথ্যভা-ার গড়ব” এই প্রতিপাদ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জন্ম-মৃত্যু নিবন্ধন এর প্রথম স্থান অর্জন করায় পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুরস্কৃত করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তাবৃন্দ।
উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জন্ম-মৃত্যু নিবন্ধন এর ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করায় ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ ও যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করায় মাধবপুর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com