খেলাফত মজলিসের কমলগঞ্জ উপজেলা শাখা পূন:গঠন সভাপতি-আব্দুল মতিন, সম্পাদক-ফেরদৌস আহমদ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখা গঠন এর লক্ষে স্থানীয় মিলনায়তনে মাওঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সোহেল এর পরিচালনায় উপজেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন অনুষ্ঠিত হয় ।
৬ অক্টোবর বৃহস্পতিবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল মুফতী মাওঃ হাবিবুর রহমান কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, জেলা সহ সভাপতি মুফতী মাওঃ হাবিবুর রহমান শামীম রাজনগরী, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, উক্ত শুরায় উপস্থিত সদস্য দের মতামতের ভিত্তিতে আগামী ২২/২৩ সাংগঠনিক সেশনের জন্যে মাওঃ আব্দুল মতিন কে সভাপতি ও মাওঃ ফেরদৌস আহমদ সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পূণঃগঠন করা হয়।
এসময় জেলা নেতৃবৃন্দ আগামী ৩-নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলন সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা সহকারে যোগদানের আহ্বান যানিয়েছেন।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন