মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা কুলাউড়া

October 10, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়েছে।
রোববার ৯ অক্টোবর বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত সেপ্টেম্বর মাসের ভালো পারফর্মেন্সের পুরস্কার স্বরূপ কুলাউড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
জানা যায়, গত সেপ্টেম্বর মাসে অভিন্ন মানদ-ের আলোকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদল গ্রেপ্তার, চোরাই গরুসহ পিকআপ গাড়ি উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ কুলাউড়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়। এছাড়াও কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার মিয়া ও এএসআই মো. নাজমুল হাসানকে জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com