৫ শতাধিক ইয়াবাসহ কুলাউড়ায় গ্রেপ্তার ৩

October 15, 2022,

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৫২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করে ১৪ অক্টোবর শুক্রবার সকালে কারাগারে প্রেরণ করা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. বদরুল আহমদ (২৯), মো. রিয়াজ ইসলাম (২৫) ও পারভেজ আহমেদ (৩৪)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ইয়াবার বড় একটি চালান নিয়ে যাবে- এমন খবর তাদের কাছে আগে থেকেই ছিল। সেই খবরের ভিত্তিতে বিকেলে ডিবি পুলিশের একটি টিম কুলাউড়ার স্কুল চৌমুহনী এলাকায় ওই সিএনজিকে আটকিয়ে গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে তল্লাশি করে।
এ সময় যাত্রীদের কাছে কিছু না পেয়ে ডিবির সদস্যরা সিএনজির ভেতরে তল্লাশির এক পর্যায়ে সিএনজির স্টিয়ারিংয়ের পাশের একটি বক্স খুলে দুটি পলিথিনে মোড়ানো ২৬০ পিস করে মোট ৫২০ পিস ইয়াবা উদ্ধারসহ চালক বদরুলকে গ্রেফতার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে ওই এলাকা থেকে রিয়াজ ও পারভেজকে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করেছে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছেও বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com