মৌলভীবাজারে পথ শিশু দিবসে র্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার॥ পথ শিশুত্বের হোক অবসান, সব শিশুরাই একসমান’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পথশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করেছে সামাজিক সংগঠন তারুণ্য।
২ অক্টোবর রবিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।শতাধিক পথ শিশুদের নিয়ে র্যালী শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।
তারুণ্যের সভাপতি মাহবুবুর রহমান মান্নার সভাপতিত্বে ও সিনিয়র কার্যনির্বাহী সদস্য মাহমুদ এইচ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বিশিষ্ট সংগঠক সৈয়দ তফাজ্জুল হোসেন। বক্তব্য রাখেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলন এর যুগ্ন আহবায়ক জাবেদ ভূঁইয়া, নারী সংগঠক ডোরা প্রেন্টিস, তারুণ্যের সহ সভাপতি সজিবুল ইসলাম তুষার, প্রখূখ।



মন্তব্য করুন