সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী জয়নাল আবেদিন গুরুতর আহত, গ্রেপ্তার ১

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া হাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও ইসমাইলপুর গ্রামের বাসিন্দা পাইক পাড়া বাজারের ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীনগত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০.৩০মিনিট এর সময় হাজীপুর ইউনিয়ন পরিষদ এর সম্মুকে আসার পর পরই একদল সন্ত্রাসী দা দিয়ে তাহার মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। সাথে সাথে তাহাকে কুলাউড়া হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপালে ভর্তি করা হয়।
জানা গেছে হাজীপুর ইউনিয়নের ২০ ভাই এর প্রধান আব্দুরর উফ শেখ মিয়া ও তাহার লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। আহত জয়নাল আবেদিন বাদী হয়ে ১৯ অক্টোবর আব্দুর রউফ শেখ সহ ৪ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। দায়ের কৃত মামলানং ২২/২৬৮ তারিখ ১৯ অক্টোবর। মামলা দায়ের এর পর কুলাউড়া থানা পুলিশ আসামী রইছ আলী কে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিন্দা প্রকাশ করে পাইকপাড়া বাজারে ২০ অক্টোবর মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার কবির আহমদ, ৪নং ওয়ার্ডেও বর্তামান মেম্বার বিধান দত্ত, হাজীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মুহিত , হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তয়াহিদ আলী, হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার এর সভাপতি মাহবুব রহমান মান্না, আওয়ামীলীগের নেতা জসিম উদ্দিন,আব্দুস শহিদ, যুবলীগ নেতা লালনুর রহমান, মোঃ ইলিয়াছ আলী, মোঃ ইসমাইল আলী,মোঃ আব্দুল আজিজ ,আব্দুল মালেক চৌধুরী প্রমূখ। উল্লেখ্য এ মামলার তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মোঃ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) কুলাউড়া থানা।



মন্তব্য করুন