কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

October 24, 2022,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির ৫দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পাঁচ দিনব্যাপি এই নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি।

রবিবার ২৩ অক্টোবর রাত ৮টায় মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা লক্ষী নারায়ন সিংহ, উস্তাদ কুঞ্জ সিংহ, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা শর্মিলী সিনহা, ললিতকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহা, মণিপুরী নর্তনাঙ্গন কলকাতার পরিচালক ও নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। পরে নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও কঙ্কনা সিং একক দুটি নৃত্য পরিবেশন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় মণিপুরীসহ বিভিন্ন জনগোষ্ঠীর ১৬ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা মণিপুরী ললিতকলা একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন, পরে কর্মশালায় অংশগ্রহণকারী নৃত্যশিল্পীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে ললিতকলা একাডেমির কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com