মৌলভীবাজারে জাতীয় পার্টির মত বিনিময়

October 4, 2016,

স্টাফ রিপোর্টার॥  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর সিলেট আগমন উপলক্ষে শহরের সৈয়দ কুদরত উল্লাহ স্কয়ারের গোবিন্দ শ্রী ১৪৩ নং বাসাতে ২৯ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকেলে জেলা পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির আহমদ কাইয়ুমের পরিচালনায় জেলা জাতীয় পার্টির (একাংশের) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মাহবুল আলম শামীম,বড়লেখা উপজেলা সভাপতি এডভোকেট আফজাল হোসেন, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সিপার, কুলাউড়া উপজেলা সভাপতি এম লুৎফুল হক,সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,জেলা অর্থ সম্পাদক আজির উদ্দিন,শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো: আছলাম,সদর পৌর আহবায়ক মো: ফারুক,সদর উপজেলা সহ সভাপতি আব্দুর রউফ, যুবনেতা শেখ আশরাফ উদ্দিন, রাজিব আহমদ,খোকন আহমদ, জেলা মহিলা পার্টির সভাপতি রহিমা আক্তার, জেলা স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক এনামুল হক তালুকদার, জেলা জাতীয় পার্টির আব্দুল মালিক, আব্দুল হক প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় জেলা , উপজেলা ও পৌর জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, স্বেচ্ছা সেবক পার্টি, শ্রমিক পার্টি ও মহিলা পার্টির বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে  ৩  অক্টোবর সোমবার  বিকেলে  শহরের পুরাতন হাসপাতাল রোডে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হকের নেতৃত্বে জেলা জাতীয় পার্টির (অপর অংশের) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি তজম্মুল হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ আছলাম, রাজনগর উপজেলা সভাপতি প্রফেসর আব্দুর রকিব, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ক্যাপটেন অবসর প্রাপ্ত মুহাম্মদ আলী, মাহমুদুর রহমান মাহমুদ, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ রুমেল আলী, জেলা কমিটির অন্যতম সদস্য খুর্শেদ আলী মাষ্টার, মবশ্বির আলী, যুব সংহতির জেলা নব নির্বাচিত কমিটির সভাপতি বেলায়েত আলী খান জুয়েল, সাধারণ সম্পাদক এম এ মালিক প্রমুখ।এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি ও মহিলাপার্টির বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে মানবজমিনকে জানিয়েছেন উভয় অংশের নেতকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com