২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

November 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ সিলেটের ওসমানী নগর থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাহেদ মিয়া (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ অক্টোবর সোমবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর থানাধীন লামা-তাজপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি সাহেদ মিয়াকে গ্রেফতার করে।

আসামি সাহেদ মৌলভীবাজার সদর থানার হামরকোনা গ্রামের এবাদ মিয়ার ছেলে। জিআর-১৫০/২০ (সদর) মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে সে এতদিন পলাতক ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com