অবসর নিয়ে ফুল সজ্জিত গাড়িতে চড়ে বাড়িতে গেলেন পুলিশ কন্সটেবল

November 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ সদর কোটের কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন। সিএসআই মোঃ নবী হোসেন মিয়া অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন।

বিদায়ী কন্সটেবল সুবোধ রঞ্জন দাশ চাকুরী জীবন শেষে এই সম্মাননা পেয়ে সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায় এবং পুলিশ পরিদর্শক (নিঃ) জনাবা বিলকিস আরাসহ সকল অফিসার ও  সহকর্মীবৃন্দ বিদায়ী বক্তব্য প্রদান করেন।

বিদায়ী কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে কোটের সকল অফিসার ও ফোসের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া। অনুষ্ঠান শেষে সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে তার নিজ বাসায় পৌছে দিয়ে আসা হয়।

একই অনুষ্ঠানে সিএসআই সুবোধ চন্দ্র বমর্নকে ঢাকা রেঞ্জে বদলীজনিত কারণে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com