মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরণ

November 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য আয়োজন নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার ৫ নভেম্বর দুপুরে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠান এম. সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর  আয়োজনে দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ সচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতার ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী বের হয়। প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে অডিটরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ সচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতারের সভাপতিত্বে ও জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চন্দন দত্ত। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহ্রু রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারের অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত সমবাযীদের  মধ্যে সমবায় ঋণের চেক বিতরন করা হয়

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com