অবিলম্বে আল্লামা মামুনুল হক কে মুক্তি দিন-যুব মজলিস

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকের মুক্তির দাবিতে ৬ নভেম্বর শহরের সুলতান পুর পয়েন্টে জেলা সহ সভাপতি হুসাইন আহমদ আউয়াল এর সভাপতিত্বে ও সংগঠন সম্পাদক শাহ মিসবাহ এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব পথ সভায় যুব মজলিস এর জেলা নেতৃবৃন্দ বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার আল্লামা মামুনুল হক কে দির্ঘ দিন যাবত বিনা বিচারে সাজানো ও ষড়যন্ত্র মূলক মিত্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে তাকে জামিন এর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যেখানে দাগী আসামিরা জামিন পায় সেখানে মামুনুল হক সহ কারাবন্দী উলামায়ে কেরাম দের জামিন দেওয়া হয় না
এটা স্বাধীন দেশের স্বাধীন বিচার ব্যাবস্থার পরিপন্তি তারা বলেন আমরা আশা করব সরকার আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে করা সকল সাজানো ষড়যন্ত্র মূলক মিত্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী সকল ইসলামি নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিন। বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার কর্মী সম্মেলনে পূর্বে উক্ত বিক্ষোভ মিছিল টি শহরের শাহ মোস্থফা সড়ক থেকে প্রেস ক্লাব মোড় ঘুড়ে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব মজলিস এর সহ সভাপতি হসাইন আউয়াল, সংগঠন সম্পাদক শাহ মিসবাহ, বায়তুল মাল সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য আবু বককর সিদ্দীক, আতিক আল হাসান, মুজাহিদুল ইসলাম শেখ নাইম, মিফতাহু ইসলাম, শরীফ উদ্দীন প্রমুখ।



মন্তব্য করুন