মৌলভীবাজারে দুই দিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন

November 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলেধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার ৮ নভেম্বর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুইদিন ব্যাপি (৮ ও ৯ নভেম্বর) জেলা সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জেলা সাহিত্য মেলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান আলোচক ছিলেন নেত্রকোনা-৩ আসনের সাংসদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি। আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।

সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,পৌরসভা মেয়র ফজলুর রহমান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: আবুল মনসুর।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু। সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয় কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। মৌলভীবাজার জেলার কথাসাহিত্য,নাটক, প্রবন্ধ ও অন্যান্য” নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মুহিবুল আমিন। আলোচক ছিলেন আকমল হোসেন নিপু।“জয়তু অগ্নিবীণা শতবর্ষ পরেও প্রাসঙ্গিক” প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আব্দুল মতিন। আলোচক ছিলেন ড. ফজলুল আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com