অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

November 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা সমাজসেবা বিভাগ অফিস প্রাঙ্গনে আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং আব্দা বহুমুখী যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ করেন।

বক্তব্য রাখেন আব্দা বহুমুখী যুব সংঘের সদস্য ইমন মিয়া, রোজিনা আক্তার, মোঃ জাহাঙ্গীর জেলা সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক, ছায়েফ আহমদ সমাজসেবা অফিসের প্রতিবন্ধী সেবা বিয়য়ক অফিসাার চন্দ কুমার পাল, সদর উপজেলা এনজিও সমন্বয়ক ইয়াহইয়া বিলাল প্রমুখ। জেলা ২১জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com