মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫জন আটক

November 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ ও প্রচারণার সময় মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়াসহ ছাত্রদলের ৩ জন ও স্বেচ্ছাসেবক দলের ২ জন নেতাকে আটক করে পুলিশ। রোববার ১৩ নভেম্বর দুপুরের শহরের চৌমহনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন জেলা ছাত্রদল সভাপতি মোঃ রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির আহমদ শাফিন, ছাত্রদল কর্মী শাকিল মিয়া।
এবিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান সাংবাদিকদের বলেন গণসমাবেশের প্রচারণা ও লিফলেট বিতরণ কি কোনো অপরাধ। এটা পুলিশের স্বেচ্ছাচারিতার চরম বহি:প্রকাশ। সরকারের স্বৈরাচারি নীচুস্থরের ও নিন্দনীয় মনোভাবের বহি:প্রকাশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক সাংবাদিকদের জানান এবিষয়ে এখন কিছু বলা যাচ্ছেনা। অভিযান চলছে অভিযান শেষে তিনি বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com