অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব

November 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া আনন্দ উৎসব শেষে দুপুরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি রায়।

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদের সভাপতিত্বে ক্রীড়া আনন্দ উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা প্রতিবন্ধী সেবা ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা চন্দন কুমার পাল।

বক্তব্য রাখেন ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক ডব্লিউ রায় বাবলু আব্দুর রউফ, প্রধান শিক্ষক মল্লিকা রানী গোস্বামী প্রমুখ।

ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২০জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া উৎসবে দৌড়, রানিং লং জ্যাম্প, কুয়ার ভিতর বাহির, বল নিক্ষেপ, চকলেট দৌড় ইত্যাদি।

খেলা সার্বিক পরিচালনায় করেন মাহফুজা ইয়াসমিন, গোবিন্দ প্রসাদ ভট্রাচার্য়্য, রাজ ুরাল মালাকার, বিলকিছ বেগম দেবস্মীতা দেব রায বর্ণী ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী প্রমুখ।

উল্লেখ্য গত ৮নভেম্বর মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মৌলভীবাজারের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com