এসএসসিতে জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ, জিপিএ-৫ অর্জন-৪

November 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলা শিক্ষা বোর্ড অনুমোদিত একমাত্র ইংলিশ ভার্সন স্কুল জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এতে ৪ জন জিপিএ-৫ পেয়েছেন। সোমবার ২৮ নভেম্বর উৎসব মুখর পরিবেশে ফলাফল ঘোষনা করা হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়াম্যান ডা: মোয়াজ্জেম হোসের চৌধুরী ও রেক্টর আজিজ আহমেদ কিবরিয়া সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

এদিকে ফলাফল অনলাইনে প্রকাশ করা হলেও, ফলাফল প্রত্যাশি শিক্ষার্থীরা সকাল থেকেই প্রতিষ্ঠানে আসতে শুরু করেন। কাঙ্কিত ফল অর্জন করতে পেরে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com