টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন, আহবায়ক মহসীন সদস্য সচিব হামিদ
November 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিক ফোরামের (টিজেএফ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ৩০ নভেম্বর মৌলভীবাজার শহরের সিলেট রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এটিএন বাংলা ও এটিএন নিউজের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজকে আহবায়ক ও এখন টেলিভিশনের জেলা রিপোর্টার এম এ হামিদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মু. ইমাদ উদ দীন। পরবতীর্তে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচিত আহবায়ক কমিটি সকলের সহযোগীতা কামনা করেছেন।



মন্তব্য করুন