মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

December 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার কবর জিয়ারত শেষে ঢাকা ফিরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার সদর উপজেলা, পৌর ও সরকারী কলেজ ছাত্রদল।

পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদের সভাপতিত্বে সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমদেও সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শেখ মুহিত, কলেজ শাখার যুগ্ম আহবায়ক মোস্তাকিম আহমদ টিটু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com