কমলগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য প্রবাসীর মতবিনিময় সভা

December 3, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুয়েল আহমদ তরফদার এর এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৭টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, এম, এ, মুক্তাদির, নির্মল এস পলাশ, আলম আহমদ, আর কে সৌমেন, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, মোনায়েম খান, এস, এম এবাদুল হক, আকাশ আহমদ প্রমুখ।

সভায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুয়েল আহমদ তরফদার প্রেসক্লাবের উন্নয়নে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com