শহরে মিনিবাস চাপায় নারীর মৃত্যু, এ ঘটনায় কন্যা সন্তান গুরুত্বর আহত

December 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সিলেট-মৌলভীবাজার সড়কের সরকারি খাদ্য গুদামের সম্মুখে মিনিবাস চাপায় রিক্সা যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাত বছরের কন্যা সন্তান আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ৩ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে নিহত রাহেলা বেগম রিক্সা থেকে নামামাত্র দ্রুতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত হয় তার শিশু সন্তান। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত রাহেলা বেগম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার কাজিরগাঁও গ্রামের জুনেদ মিয়ার স্ত্রী।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, ঘটনার পর মিনিবাস রেখে চালক পালিয়ে যায়। পরে মিনিবাস আটক করে থানায় নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com